সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রোদের পরশে পরীমণি
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম  (ভিজিট : ১৭)

হাতে নান্দনিক মেহেদির নকশা, শান্ত মুখে রোদের পরশ। চিত্রনায়িকা পরীমণি যেন এক অপার্থিব সৌন্দর্য হয়েই যেন ধরা দিলেন। সাত সকালেই ফেসবুকের স্ক্রিনে তিনটি ক্লোজ-আপ ছবি ভেসে উঠল; আর তাতেই চোখ আটকে গেল ভক্তদের। ছবির সাথে নায়িকার ছোট্ট ক্যাপশন— ‘সানশাইন’। 

বাংলাদেশের চলচ্চিত্র পাড়ার অন্যতম চর্চিত নাম পরীমণি। আলোচনা-সমালোচনা যা-ই হোক না কেন, তার রূপের জাদু দর্শকদের মুগ্ধ করতে কখনো ব্যর্থ হয় না। সদ্য ফেসবুকে শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, এক শান্ত, মনোরম পরিবেশে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন নায়িকা।

পরিমণির মুখের শান্ত অভিব্যক্তি এবং আধবোজা চোখ দেখে মনে হচ্ছে, মিঠে রোদ নয়, বরং কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন। তার হাতে দেখা যাচ্ছে নজরকাড়া মেহেদির নকশা। সাথে কমলা-খয়েরি প্রিন্টের পোশাক। ছবিগুলো পোস্ট করার মাত্র অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। ভক্তদের অনেকেই আবার মেহেদির নকশা নিয়ে প্রশ্ন করেছেন—‘কে এই মেহেদি পরিয়ে দিল?’।

কাজের চেয়ে পরীমণি এখন নিজের এবং সন্তানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তবে আপাতত সামাজিক মাধ্যমে এবার তার 'সানকিসড' ফটো নিয়েই আলোচনায় রয়েছেন নায়িকা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]