শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম  (ভিজিট : ২৬)

অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। তার কণ্ঠে বেশ কিছু গান প্রকাশিত হয়েছে, শ্রোতাদেরও সাড়া পেয়েছে। মাস খানেক আগে প্রকাশ করেছেন ‘লোকে বলে’। ইউটিউবে এটির ভিউও প্রায় ৬০ লাখ। বলা বাহুল্য, গানটি বেশ ভালোই সাড়া জাগিয়েছে তার ভক্তদের মনে। সেই ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এবার নতুন আমেজে গানটি গেয়েছেন ফারিয়া। আর সঙ্গে দিয়েছেন একটি ভিডিও।

এই সংস্করণে গানটি আগের তুলনায় ধীরলয়ে গেয়েছেন ফারিয়া। আর ভিডিওতে দেখা গেল, লন্ডনের বিভিন্ন সড়কে আনন্দচিত্তে হেঁটে বেড়াচ্ছেন তিনি। পরনে সাদা পোশাক। ভিডিওর ক্যাপশনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফারিয়া। লিখেছেন, ‘ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা। লোকে বলে এই পথচলার শুরু মাত্র। আপনাদের এত ভালোবাসা আর সাপোর্টকে সেলিব্রেট করার জন্য সামান্য এই প্রচেষ্টা।’

ফারিয়ার এই ভিডিওটিও দারুণ সাড়া পাচ্ছে। মাত্র চার ঘণ্টায় এর ভিউ প্রায় সাত লাখ। ২২ হাজারের বেশি প্রতিক্রিয়া, আর মন্তব্য পাঁচ শতাধিক।

উল্লেখ্য, ‘লোকে বলে’ গানটির কথা লিখেছেন তাহজীব এম বাঁধন। সুর-সংগীত করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও বানিয়েছেন বাবা যাদব। এটি প্রকাশ করেছে ভারতের এসভিএফ মিউজিক।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]