সোমবার ২৭ জুলাই ২০২৬ ১২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো শাপলাকুঁড়ি এবার চ্যানেল আইতে
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩৭ পিএম  (ভিজিট : ১৯)
চ্যানেল আইতে শুরু হতে যাচ্ছে নতুন আরেকটি রিয়েলিটি শো শিশুশিল্পী প্রতিযোগিতা শাপলাকুঁড়ি ২০২৬। যেখানে প্রতিভা সেখানেই আমরা এই স্লোগানে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী এই প্রতিযোগিতার মুল আয়োজক। এবারের আয়োজনটি ১৪তম। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে দেশের ১২ টি জোনে প্রাথমিক বিজয়ীরাই বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক এবং ৩টি দলীয় বিষয়ে অংশ নিবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি একক এবং ১ টি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী এবং দুটি বিভাগে ২জন শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হবে। এর প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইতে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে চ্যানেল আইতে এবং বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে। 

প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা উপলক্ষে চ্যানেল আইতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান এবং মহিলণা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, স্রণ প্রমুখ। অতিথিরা বলেন, শিশুরা ফুলের মতো। এই শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণে কাজ করছে বাংলাদেশ জিয়া শিশু একাডমী। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। যা এই অনুষ।টানের মাহাত্মকে অনেক গুন বাড়িয়ে দিবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে নতুন প্রতিভাবান শিল্পী। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে। এই রিয়েলিটি শো’র প্রকল্প পরিচালক রাজু আলীম।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]