রবিবার ২৬ জুলাই ২০২৬ ১১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রোনালদোকে বার্নাব্যুতে ফেরানোর দাবি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৪২ এএম  (ভিজিট : ১৪)

স্প্যানিশ জায়ান্ট ক্লাবের রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেরানোর দাবি উঠেছে। মূলত এই দাবিটি তুলেছেন স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের ক্রীড়া সাংবাদিক টমাস রনসারো।

রোনালদো মাদ্রিদ ছাড়ার আট বছর পর রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছে একটি নতুন প্রাক-মৌসুম ফ্রেন্ডলি ম্যাচের আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। রনসেরো প্রস্তাব করেছেন, নতুন মৌসুম শুরুর আগে আল-নাসরের বিপক্ষে একটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আয়োজন করে ঐতিহ্যবাহী ৪০তম সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক।

প্রস্তাবিত এই বিশেষ ম্যাচে রোনালদো আল-নাসরের অধিনায়ক হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে মাঠে নামবেন এবং ক্লাবের সমর্থকদের সামনে আরও একবার সম্মানিত হবেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ ৯ বছর রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করে ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে আছেন এই পর্তুগিজ সুপারস্টার।

২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। এরপর দেড় মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে ২০২৩ সালের শীতে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেন তিনি। আল-নাসরের সাথে চুক্তির শেষ মৌসুম চলায় রোনালদোর পেশাদার ফুটবল ক্যারিয়ারের সম্ভাব্য অবসরের গুঞ্জনও ডালপালা মেলছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]