বুধবার ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


"এজেএফবি স্টার অ্যাওয়ার্ড" এ বেস্ট শিশুশিল্পীর সম্মাননায় "আবরার এশাল"
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:২৩ এএম  (ভিজিট : ৭)
আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘এমএসডি প্রো্পাটিজ লিঃ’ এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ বেস্ট শিশুশিল্পী হিসেবে সম্মাননা পেলেন আবরার এশাল, রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি মোঃ আমিনুল হক প্রতিমন্ত্রী যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকার। ড. মাহফুজুর রহমান চেয়ারম্যান এটিএন বাংলা ও এটিএন নিউজ, আবুল হোসেন মজুমদার সভাপতি বাবিসাস, হেলাল খান আহ্বায়ক বাংলাদেশ জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস মোঃ শহিদুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক এমএসডি প্রোপার্টিজ লিমিটেড। 

পুরস্কার গ্রহণ করে আবরার এশাল বলেন, “অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের আকারে তুলে ধরা হয়। সেখানে সমাজ পরিবর্তনের বার্তা থাকে এবং মানুষকে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা দেয়। একটি পুরস্কার একজন শিল্পীর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়, পাশাপাশি ভালো কাজ করার আগ্রহও জাগিয়ে তোলে।”

এ বছর এজএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা, নাটকের শ্রেষ্ঠ অভিনেতা মোশারফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিন্নাত হাকিম, নাদের চৌধুরী, সংগীত শিল্পী রবি চৌধুরী, আরফিন রুমি, এফ এ সুমন, শান সয়ক, চিত্রনায়ক নিরব হোসেন, চিত্র নায়িকা ববি হক, চিত্র নায়ক সজল, চিত্রনায়ক শিপন মিত্র, চিত্র নায়ক জয় চৌধুরী, আলোচিত মডেল তানভীর আহমেদ সিজার, উপস্থাপিনা রশিদ নিউটন, ভাবনা আহমেদ, তমা রশিদ, আলোচিত অভিনেতা শোয়েব আক্তার শান্ত, কন্টেন্ট ক্রিয়েটর আরজে নিরব, রবিন রাফান, নিত্য শিল্পী মোফাসের আলিফ, মলিহা মাশফিরাত মেধা, বেস্ট শিশু শিল্পী আবরার এশাল, ফারিয়া মজুমদার, আব্দুল্লাহ আল মাহিম, মম মজুমদার।

অনুষ্ঠানে এছাড়া আরো উপস্থিত ছিলেন এজএফবি সাধারণ সম্পাদক  চিত্রনায়ক নিরব, এজেএফবি সহ-সভাপতি সুমনা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেএফবি সভাপতি ফারুক হোসেন মজুমদার।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]