শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সখিপুরে কীটনাশক পানে শিহাব সিকদার এর মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:৪৪ পিএম  (ভিজিট : ৩২)
টাঙ্গাইল সখিপুরে বাবা ও সৎমায়ের ওপর অভিমান করে ঘাস মারা কীটনাশক পান করা শিহাব সিকদার (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিন রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

নিহত শিহাব সিকদার সখিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যগুদাম সংলগ্ন এলাকার রিপন মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে বিয়ে করেছিলেন শিহাব। তবে তিনি মাদকাসক্ত হওয়ায় তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত সোমবার বাবা ও সৎমায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে ঘাস মারার কীটনাশক পান করেন শিহাব। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল পাঠানো হয়। দুদিন পর বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ওই যুবক মাদকাসক্ত ছিলেন বলে তদন্তে জানা গেছে। বাবা-মায়ের ওপর অভিমান করে কীটনাশক পানের দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]