প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ পিএম
(ভিজিট : ২০)
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সুনা মহন বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সহসম্পাদক ও সমবায়ী বদরুল হোসেন খান, সিনিয়র সাংবাদিক মইনুল হক পবন, উপজেলা ইউসিসিএ লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক মো. তাজুল ইসলাম এবং জেলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুর রউফ।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মনোয়ার হোসাইন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ জোরদার হলে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও সমৃদ্ধ হবে।