মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬ ● ২৬ কার্তিক ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির কারখানায় মোবাইল কোর্টে জরিমানা
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম  (ভিজিট : ২৪)
ময়মনসিংহের ত্রিশালে ক্ষতিকর ট্যানারি বর্জ্য ব্যবহার করে ভেজাল পশুখাদ্য উৎপাদনের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ক্ষতিকর ট্যানারি বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির প্রমাণ পাওয়ায় মেসার্স সুজন ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে একই আইনের আওতায় মেসার্স লতিফ ট্রেডার্স-এর মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশন-এর মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনার সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য ও নিরাপদ পশুখাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]