মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


"জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের বরিশাল জেলা পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন"
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম  (ভিজিট : ৩২)
গত ১৯ শে জুলাই ২০২৬ রবিবার বিকাল বরিশাল জেলা শিল্পকলা একাডেমীর কনফারেন্স রুমে “জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের” পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারন সভার আয়োজন করা হয়।

সভায় বরিশালের বিশিষ্ট সংগীত বিশেষজ্ঞ -মীর সাব্বির হোসেন শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিল্প সাহিত্য সংস্কৃতি সহ বিভিন্ন পেশাজীবীর ব্যক্তিবর্গ। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব- রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহা সচিব - সোহেল রশিদ, যুগ্ম মহা সচিব - সাজেদুর রহমান মুনিম ও নৃত্যকলা বিষয়ক সম্পাদক -রোকসানা আখতার রিনি। 
পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণার পূর্বে সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অভিনেতা -সিরাজুম মুনির টিটু, সাংস্কৃতিক সংগঠক -জান্নাতুন নেসা নয়ন, সংগীতশিল্পী -সজীব আহমেদ, এডভোকেট মাহাবুবুল ইসলাম, নৃত্যশিল্পী -নাহিদ রহমান লুনা, সংগীত শিল্পী -তরিকুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক -ইব্রাহিম মুন্না, সংগীতশিল্পী - রিমি সাব্বির, বিশিষ্ট সংগঠক-ফারহানা তিথি সহ শিল্প সাহিত্য সংস্কৃতি ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। 

সভায় উপস্থিতি সর্ব সম্মতিক্রমে মীর সাব্বির হোসেন শামীম কে আহবায়ক এবং সজীব আহমেদ কে সদস্যসচিব ও তরিকুল ইসলামকে মুখ্য সমন্বয়ক করে ৩১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট বরিশাল জেলা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় বক্তারা বলেন, সংস্কৃতি, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটকে আরও সক্রিয় ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি সমাজের সংকটময় সময়ে মানবিক কার্যক্রমেও সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]