সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


বিএনপির নেতা হুমায়ুন কবির শাহীন জিশিসের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৪৮ পিএম  (ভিজিট : ৩০)
জিয়া শিশু কিশোর সংগঠন (জিশিস)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের বিশিষ্ট রাজনৈতিক ও সংগঠক হুমায়ুন কবির শাহীন।

হুমায়ুন কবির শাহীন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর আগে তিনি সিলেট জেলা ছাত্রদলের, সিনিয়র সহ-সভাপতি, অর্থ সম্পাদক,তথ্য ও গবেষণা সম্পাদক।মদনমোহন কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন শাহীন। এছাড়া তিনি সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সহসভাপতি ও নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি সিলেট সিটি করপোরেশনের নির্বাচিত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জিশিসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে শিশু-কিশোরদের কল্যাণে জিশিসের কার্যক্রম আরও বেগবান হবে।

নবনির্বাচিত সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]