সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সীতাকুণ্ডে সড়কে ঝরলো দুই প্রাণ
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১২:০৮ পিএম  (ভিজিট : ২৪)

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে ও রয়েল গেইটে এসব দুর্ঘটনা ঘটে। জানা গেছে, রোববার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৪-৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক।

এছাড়া উপজেলার রয়েল গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় এক পথচারী গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি।

রাশিয়ায় যাওয়ার টাকা না পেয়ে ভিক্ষুক বাবা-মাকে মারধর: এ বিষয়ে বারআউলিয়ায় হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট মোহাম্মদ শামীম জাগো নিউজকে বলেন, সকালে রয়েল গেইট এলাকায় গাড়িচাপায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। মরদেহ এখন হাসপাতালে রয়েছে।

অপরদিকে কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী জোনাকি পরিবহনের একটি বাস আইল্যান্ডে ধাক্কা দিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ১২ থেকে ১৫ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একজন হাসপাতালে মারা গেছে শুনেছি। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]