সোমবার ২০ জুলাই ২০২৬ ৫ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:১৪ পিএম  (ভিজিট : ৩৭)
গাজীপুরের কালিয়াকৈরে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে স্থানীয় বিএনপি নেতাদের অর্থায়নে উপজেলার ৯টি ইউনিয়ন, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর মহানগরের কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন মেট্রোপলিটন থানা এলাকার অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৭ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. ফখরুল হোসাইন এর সভাপতিত্বে পৌর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার জাহিদুল আলম তালুকদার।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]