মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ভিড়ের মাঝে অশালীন আচরণের শিকার গায়িকা
প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম  (ভিজিট : ২০)

কনসার্ট শেষে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে অশালীন আচরণ ও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস, এমনটাই অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। 

ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ভারতের দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ওই অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন জেসমিন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কনসার্ট শেষে মঞ্চের একদম সামনে এসে প্রথম সারির অনুরাগীদের দেওয়া গোলাপ গ্রহণ ও হাত মেলানোর চেষ্টা করেন তিনি। ঠিক তখনই ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ উঠেছে। সে সময় গায়িকাকে চরম অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে দেখা যায়। 

তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই গায়িকার পাশে দাঁড়িয়েছেন এবং পাবলিক অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। কনসার্টটিতে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার জনপ্রিয় গান ‘জাইয়ে সাজনা’ গেয়েছিলেন জেসমিন। এছাড়াও নিজের বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি। বিনামূল্যে করা এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।







আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]