রবিবার ১৯ জুলাই ২০২৬ ৪ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশালে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি ডা. লিটন
প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:১২ পিএম  (ভিজিট : ২০)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সারা বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ত্রিশাল উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

ত্রিশাল উপজেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।

এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ত্রিশাল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক আশিক মাহবুব ত্রিশাল পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রফমান রনি প্রমূখ উপস্থিত ছিলেন।

ছাত্রদলের বৃক্ষরোপণে পরিবেশবান্ধব ও ফলজ বনজ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]