প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৪:৩৭ পিএম
(ভিজিট : ৩৯)

বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন 'এটিএন বাংলা'র ৩০ বছরে পদার্পণ উপলক্ষে বরিশালে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত কাল বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও মিষ্টিমুখের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
বরিশাল এটিএন বাংলা দর্শক ফোরাম আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এটিএন মিডিয়া কমিউনিকেশনের সিইও এবং বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রধান সমন্বয়ক - সাজেদুর রহমান মুনিম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব - মীর সাব্বির হোসেন শামীম, নৃত্যশিল্পী ও এটিএন এডুকেশনের নির্বাহী পরিচালক -রোকসানা আখতার রিনি, বরিশাল সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ- প্রফেসর স ম ইমানুল হাকিম, এবং বরিশাল এটিএন বাংলা দর্শক ফোরামের আহ্বায়ক - সাব্বির নেওয়াজ সাগর।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী- সজীব আহমেদ, নাট্যশিল্পী - সিরাজুম মুনির টিটু, মীর তুহিন, ইএসডিআই-এর সেক্রেটারি - জসীমউদ্দীন ইমন, বরিশাল থিয়েটারের সভাপতি - শুভংকর চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব -মিন্টু কুমার কর এবং এটিএন বাংলার বরিশাল প্রতিনিধি -মোঃ হুমায়ুন কবির।

আলোচনা সভায় বরিশালের বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। বক্তারা এটিএন বাংলার বস্তুনিষ্ঠ সংবাদ ও জনপ্রিয় বিভিন্ন অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং টেলিভিশনটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।