শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রাঙ্গুনিয়া লালানগর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ত্রাণ সহায়তা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:১৩ পিএম  (ভিজিট : ১১)
রাঙ্গুনিয়া উপজেলার ১৫নং লালানগর শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে আকবর সিকদার পাড়াস্থ সংগঠনের কার্যালয়ে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক এহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভিপি আনছুর উদ্দীন।

সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টাও লালানগর ইউনিয়ন বিএনপির সভাপতি  লিয়াকত আলী মেম্বার, লালানগর যুবদলের আহ্বায়ক এম এইচ সুমন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আলমগীর, সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদ, মো. পারভেজ সওদাগ মো. বাদশা মিয়া মো.সেলিম, মো. ইয়াকুব, নুরুলআবচার, মো. সালাউদ্দিন,ডা. এনাম, আবদুল আজিজ, সংগঠনের সভাপতি মো. নুরুল আলম, সহ-সভাপতি মো. মোজাম্মেল হক ও মো : রুবেল মো. খোরশেদ, মো. শাকিল, রাসেল, মো. জোয়ারের ইসলাম, নজরুল ইসলাম, মো. মুমিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক ও আর্থিক সহযোগিতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা  ইকবাল হোসেন সুমন, উপদেষ্টা  এডভোকেট এহাছানুল হক,উপদেষ্টা আব্দুল্লাহিল মুমিন চৌধুরী, উপদেষ্টা খোরশেদ আলম, উপদেষ্টা আহমেদ রেজা রাশেদ,এডভোকেট মনছুর হক, রবিউল হাসান, আলমগীর প্রবাসী, পারভেজ প্রবাসী, এইচ এম সুমন, সেকান্দর আলী পেয়ারু, ইয়াকুব, মো:এনাম(প্রবাসী), পারভেজ,সেলিম, নুরুল আবছার, আমিনুল হক, সাইফুল, রাসেল প্রমুখ। 

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ১০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। বক্তারা মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]