বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে এক সংবর্ধনা ও আলোচনা সভা
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৭:৩৭ পিএম  (ভিজিট : ১৪)
​"প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই চলমান দুর্যোগপূর্ণ মুহূর্তে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যার্তদের পাশে হাত বাড়িয়ে দিতে দল-মত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। একই সাথে তারা প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করার জোরালো দাবি জানান।

​গতকাল সৌদি আরবের জেদ্দায়, জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

​সংগঠনের সভাপতি মফিজুল আলম মফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব শওকত আলম। সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবং চট্টগ্রাম ফোরামের প্রধান উপদেষ্টা জনাব মাঈন চৌধুরী।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জাকের হোসেন, মাওলানা আছাব উদ্দিন, রফিকুল হক চৌধুরী এবং গিয়াস উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​অনুষ্ঠান পরিশেষে, মরহুম বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং দেশের বন্যার্ত মানুষের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।"








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]