প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৪২ পিএম
(ভিজিট : ১৩)
টাঙ্গাইল সখীপুরের গজারিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাকির হোসেনের মারাগেছেন শুনে তাৎক্ষণিক মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপির নির্দেশে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালয়েশিয়ান বাংলাদেশ হাই কমিশন দ্রুত দেশে প্রেরণের ব্যবস্থা করেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিকদার মোহাম্মদ সবুর রেজা মাধ্যমে দ্রুত ফ্রী এম্বুলেন্সের ব্যবস্থা করে। মালশেশিয়ার নিহত প্রবাসী জাকির হোসেনের মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সার্বিক তদারকি ও সার্বিক সহযোগিতা করেন।
আজ মঙ্গলবার রাত ২টায় মালয়েশিয়ান একটি এয়ারলাইন্সে মরদেহ দেশে এসেছে এবং পরিবারের লোকজন মরদেহ দাফনের জন্য বাড়ীতে নিয়ে আসেন। তাঁর জানাজা নামাজ আজ সকাল ১০: ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গজারিয়া দক্ষিণপাড়ার বাসীন্দা মোঃ মোজাম্মেল মিয়ার এক মাত্র ছেলে মোঃ জাকির হোসেন গত দুই বছর পূর্বে মালয়েশিয়া গিয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ তাঁর ঠান্ডাজনিত সমস্যা ছিল। গত ২৪ জুন মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার সময় ইন্তেকাল করেন। প্রবাসী ওই যুবকের মৃত্যু তে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসী মাঝে শোকের ছায়া নেমে এসেছে।