প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৩২ পিএম
(ভিজিট : ১৩)
চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবদীন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ বিএনপির একটি প্রতিনিধি দল।
শনিবার (১৩ জুন) কচুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মো. বিল্লাল হোসেন ও প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উভয় পক্ষ দলের সাংগঠনিক কার্যক্রম, প্রবাসীদের ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা কচুয়া উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে সভাপতি খাইরুল আবদীন স্বপনের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তাঁর সম্ভাব্য ভূমিকা ও জনপ্রিয়তা নিয়েও আলোচনা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে দলীয় ঐক্য, গণতান্ত্রিক আন্দোলন এবং প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।