রবিবার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


হাফেজ মোহাম্মদ সালমান খানের কৃতিত্বে প্রবাসীদের অভিনন্দন
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:০১ পিএম   (ভিজিট : ১৮)
পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করে ধর্মীয় অঙ্গনে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মালদ্বীপ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল খানের কনিষ্ঠ পুত্র হাফেজ মোহাম্মদ সালমান খান। তার এ গৌরবময় অর্জনে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শৈশবকাল থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি গভীর অনুরাগী সালমান খান অল্প বয়সে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করেন। একই সঙ্গে তার সুললিত ও হৃদয়স্পর্শী তেলাওয়াত ইতোমধ্যে বিভিন্ন কোরআন তেলাওয়াত ও ইসলামিক প্রতিযোগিতায় প্রশংসিত হয়েছে। তার কণ্ঠে কোরআনের সুরেলা আবৃত্তি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে এবং তাকে একজন সম্ভাবনাময় কোরআনের খাদেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বর্তমানে তিনি রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর একটি স্বনামধন্য কওমি মাদ্রাসায় উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জনের লক্ষ্যে মাওলানা কোর্সে অধ্যয়নরত রয়েছেন। ধর্মীয় জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে ভবিষ্যতে একজন যোগ্য আলেম হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে তিনি নিরলসভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
হাফেজ মোহাম্মদ সালমান খানের এ অসামান্য সাফল্যে তার পরিবার, আত্মীয়-স্বজন এবং দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ ও গর্বের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে মালদ্বীপ বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, “পবিত্র কোরআনের খেদমতে আত্মনিয়োগকারী এ ধরনের মেধাবী তরুণরা জাতির জন্য আশীর্বাদস্বরূপ। হাফেজ সালমান খানের এ অর্জন নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি তিনি একজন বিজ্ঞ আলেম ও আদর্শ ইসলামী ব্যক্তিত্ব হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। 

অন্যদিকে, পিতা মোঃ জামাল খান দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ীর নিকট তার সন্তানের জন্য দোয়া কামনা করে বলেন, যেন তিনি দ্বীনি শিক্ষায় আরও সমৃদ্ধ হয়ে কোরআন-সুন্নাহর আলোকে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]