সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ফ্যাসিবাদী শাসনে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে, এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:০৩ পিএম   (ভিজিট : )
বিগত দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। একইসঙ্গে প্রথাগত সার্টিফিকেটনির্ভর শিক্ষার পরিবর্তে দেশে দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

রবিবার (৭ জুন) সকালে কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অবদানকে সম্মান জানাতে হবে। আর এই সম্মান জানাতে হলে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে। এর কোনও বিকল্প নেই।

এর আগে দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত এই সভায় সংসদ নেতা হিসেবে সভাপতিত্ব করেন তিনি। সভায় জাতীয় সংসদের চলমান অধিবেশনের মেয়াদ, আইন প্রণয়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলী নিয়ে আলোচনা হয়। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
জুলাই-আগস্ট আন্দোলনের মামলার পলাতক আসামি হেলাল চেয়ারম্যান গ্রেপ্তার
অপহরণের দুই ঘণ্টার মধ্যে উদ্ধার কাতার প্রবাসী প্রকৌশলী, আটক ৪
আন্দরকিল্লা থেকে দেওয়ানবাজার পর্যন্ত উচ্ছেদ দেড় শতাধিক দোকান
বাগেরহাটের ফয়লাবাজারে পচা মাংস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

এন্দ্রিকের গোলে জয়ে ব্রাজিলের প্রস্তুতি শেষ
টেঁটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে নবীনগরের ভাবমূর্তি ক্ষুণ্ন করা শিশু মিয়া নিজেকে দাবি করলেন বিশিষ্ট সমাজ সেবক
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ছে বিটেক ওয়ার্ল্ড
আরব দেশগুলোকে ইরানের জব্দ অর্থ দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]