রবিবার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


চুনতি বনপুকুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাওন একাদশের শিরোপা জয়
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:০৭ পিএম   (ভিজিট : )
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় আয়োজিত “চুনতি বনপুকুর ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।

শুক্রবার (৫ জুন) বিকেলে চুনতি বনপুকুর একতা সংঘ'র উদ্যোগে আয়োজিত  ও হাসান নগর ফুটবল মাঠে  অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে পারভেজ  একাদশকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে শাওন একাদশ। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত একমাত্র গোলে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শাওন একাদশ।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ শহিদুল্লাহ।উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক ছিলেন  চুনতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন।  

বিশেষ অতিথি ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনতি ইউনিয়নের আমির মুহাম্মদ সলিম উল্লাহ এবং সেক্রেটারি মাহবুবুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লোহাগাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শোয়াইব ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক এস এম চিশতি, উপজেলা ছাত্রদল নেতা জাবেদ হাসান, যুবদল নেতা তৈয়বসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

খেলাকে ঘিরে সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবলপ্রেমী দর্শকদের পদচারণায় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। টানটান উত্তেজনা, চমৎকার দলীয় সমন্বয় এবং দৃষ্টিনন্দন ফুটবল নৈপুণ্যে ভরপুর ম্যাচটি দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বেশি করে চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন শাওন একাদশ এবং রানারআপ পারভেজ  একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজক সংগঠন চুনতি বনপুকুর একতা সংঘের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের
ভালুকায় ছাত্রলীগের বিরোদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি
মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও সচেতনতামূলক সভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান
মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল
ফিফা বিশ্বকাপে বাংলাদেশের পতাকা হাতে ফারজিন গনি
তিন যুগের অভিজ্ঞ সাউণ্ড রেকর্ডিষ্ট মিজানুর রহমান বাদশা
ঘুষের দায়ে ইন্দোনেশিয়ায় মন্ত্রী গ্রেপ্তার
বিএনএস গ্রুপের ডিএমডি নাওয়ার লায়লা বুলুকে সংবাদ প্রতিদিনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]