শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ানের স্মরণে দোয়া মাহফিল
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম  (ভিজিট : ৩৬)
ত্রিশাল পৌর বিএনপির সভাপতি মরহুম আলেক চাঁন দেওয়ানের মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল পৌর বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

প্রধান অতিথি বলেন, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান  জাতীয়তাবাদি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তার এ অভাব পূরণ  হওয়ার মত নয় । দলের বাহিরেও তার একটা ব্যাপক গ্রহণ যোগ্যতা ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সে দলের জন্য  আপোষহীন ভাবে কাজ করে গেছেন।

তিনি বলেন  আলেক চাঁন দেওয়ানের ভাল কাজগুলো  আমরা স্মরণীয় করে রাখবো । 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, যুবদল নেতা মাজহারুল আলম জুয়েল, মরহুমের  একমাত্র ছেলে ডাঃ রাকিব, মরহুমের ছোট ভাই মালেক চাঁন দেওয়ান সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]