মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কালিয়াকৈরে এক দিনে ৪টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:১৫ পিএম  (ভিজিট : ৩৮)
গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে এক দিনে ৪টি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন গাজীপুর -১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান।

বুধবার (৩ জুন) উপজেলার মৌচাক মধ্যপাড়া ও ফুলবাড়িয়া ইউনিয়নে পৃথক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের এমপি ও কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. মাকসুদুন্নবী,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম প্রমুখ।

জানা যায়, প্রকল্পের আওতায় মৌচাক ইউনিয়নে ১.১৬০ কিলোমিটার দৈর্ঘ্যের নিশ্চিন্তপুর–কাসিমপুর ইউনিয়ন বর্ডার সড়ক, মধ্যপাড়া ইউনিয়নে ১.৫০০ কিলোমিটার বারেক মার্কেট–শৈলাখালী সড়ক এবং ফুলবাড়ীয়া ইউনিয়নে ১.০০০ কিলোমিটার আরএন্ডএইচ–বাশাকৈর সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ ছাড়া একই ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়– গোয়ালবাইদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। চারটি সড়কের মোট দৈর্ঘ্য ৫.১২০ কিলোমিটার এবং মোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।









আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]