বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


১০ নম্বর জার্সির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : )
আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি ঘোষণা করেছেন চূড়ান্ত স্কোয়াড। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে খেলোয়াড়দের জার্সি নম্বরও। দলটির অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এবারও নিজের পরিচিত ১০ নম্বর জার্সিতেই মাঠে নামবেন।

বিশ্বকাপে মেসি প্রথম ১০ নম্বর জার্সি গায়ে তোলেন ২০১০ সালে। এরপর ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে এই জার্সি পরেই আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দেন তিনি। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও ১০ নম্বর জার্সিতে খেলেন মেসি। বিশেষ করে ২০২২ সালে তার নেতৃত্বেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ শিরোপা জয় করে আর্জেন্টিনা।

এবারের বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে নতুন একটি রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার ইতিহাসে কোনো ফুটবলার এতবার বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরেননি। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা চারটি বিশ্বকাপে এই ঐতিহাসিক জার্সি পরে খেলেছিলেন, যেখানে মেসির এটি পঞ্চম।

প্রকাশিত তালিকা অনুযায়ী, আর্জেন্টিনা দলের ১ নম্বর জার্সি পরবেন গোলরক্ষক হুয়ান মুসো। ২ নম্বরে রয়েছেন লিওনার্দো বালের্দি এবং ৩ নম্বর জার্সি পেয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো। ৪ নম্বর জার্সিতে খেলবেন গনসালো মন্তিয়েল, আর ৫ নম্বরে থাকছেন লিয়ান্দ্রো পারেদেস। ৬ নম্বর জার্সি পরবেন লিসান্দ্রো মার্টিনেজ এবং ৭ নম্বরে থাকবেন রদ্রিগো ডি পল। ৮ নম্বর জার্সি দেওয়া হয়েছে ভ্যালেন্তিন বার্কোকে, ৯ নম্বরে খেলবেন হুলিয়ান আলভারেজ এবং ১০ নম্বরে থাকছেন লিওনেল মেসি।

এছাড়া ১১ নম্বর জার্সি পেয়েছেন জিওভানি লো সেলসো। ১২ নম্বরে রয়েছেন জেরোনিমো রুলি এবং ১৩ নম্বরে ক্রিস্তিয়ান রোমেরো। ১৪ নম্বর জার্সি পরবেন এক্সেকিয়েল পালাসিওস, ১৫ নম্বরে নিকোলাস গনসালেস এবং ১৬ নম্বরে থিয়াগো আলমাদা। ১৭ নম্বর জার্সি পেয়েছেন জুলিয়ানো সিমেওনে, ১৮ নম্বরে থাকছেন নিকো পাজ এবং ১৯ নম্বর জার্সি পরবেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ২০ নম্বর জার্সিতে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার।

দলের বাকি সদস্যদের মধ্যে ২১ নম্বর জার্সি পরবেন হোসে ম্যানুয়েল লোপেস। ২২ নম্বর জার্সি পেয়েছেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ এবং ২৩ নম্বরে থাকছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ২৪ নম্বর জার্সি পরবেন এনজো ফার্নান্দেজ, ২৫ নম্বরে থাকছেন ফাকুন্দো মেদিনা এবং ২৬ নম্বর জার্সিতে মাঠে নামবেন নাহুয়েল মোলিনা।

সূত্র- মুন্দো আলবিসেলেস্তে








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]