বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


জুলাই শহীদ পরিবার ছাড়া ঈদ উদযাপনে কোনো সার্থকতা নেই : ঈদ সামগ্রী বিতরণে ড. মাসুদ এমপি
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : )
পটুয়াখালীর বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ সামগ্রী উপহার প্রদান করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় বাউফল বাংলাবাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের আমিরে জামাতের পক্ষ থেকে এসব ঈদ সামগ্রী শহীদ পরিবারের হাতে তুলে দিচ্ছি। আল্লাহ যেন এতে বরকত দান করেন।”

তিনি বলেন, “আল্লাহর দরবারে শুকরিয়া, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে বাউফলের জনপ্রতিনিধি হিসেবে কবুল করেছেন। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগে বাউফলবাসী জানতেন না যে একজন জনপ্রতিনিধির মাধ্যমে ১০ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যায়। আমরা বিগত ঈদুল ফিতরে ১০ লাখ টাকা জনগণের কাছে পৌঁছে দিয়েছি। এবারের ঈদুল আজহাতেও ১০ লাখ টাকা পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই ১০ লাখ টাকায় হয়তো সবকিছু হয় না, তারপরও আমরা গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “অতীতে যখন জেলে ছিলাম, তখনও মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। বাউফলের যেসব পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে কোরবানি দিতে পারেন না, তাদের কাছে কোরবানির গোস্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এ বছরও আমাদের সামর্থ্যের মধ্যে চেষ্টা থাকবে যেন অসহায় ও শহীদ পরিবারগুলোর কাছে কোরবানির গোস্ত পৌঁছে যায়।”

ড. মাসুদ বলেন, “এত কিছু করার পরও কেউ কেউ আমাদের বিরুদ্ধে গুজব ও অপপ্রচার চালানোর চেষ্টা করছেন। আমাদের সুনাম ও ভালো কাজগুলোকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে। তবে মানুষ এখন অনেক সচেতন।”

তিনি কেশবপুর এলাকার শাকিল শিকদারকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সমালোচনার প্রসঙ্গ টেনে বলেন, “অনেক সময় অসুস্থতা বা বিভিন্ন কারণে কেউ নিজে টিসিবি কার্ড সংগ্রহ করতে পারেন না। তখন পরিচিত কাউকে দায়িত্ব দেন। এভাবে স্বাভাবিকভাবেই শাকিল শিকদারের কাছে ২০ থেকে ২৫টি টিসিবি কার্ড জমা হয়েছিল। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “কোনো তথ্য প্রচারের আগে অবশ্যই যাচাই-বাছাই করতে হবে। কাউকে ছোট করতে গিয়ে যেন বাউফলকে ছোট করা না হয়। মিথ্যা ও অসত্য বিষয় হাইলাইট করলে উপজেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”

জুলাই শহীদ পরিবার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সরকারদলে নেই, আমরা বিরোধী দল। তারপরও মনে করি, শহীদ পরিবারকে বাদ দিয়ে ঈদের আনন্দ উপভোগ করার মধ্যে কোনো সার্থকতা নেই। বরং তাদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই প্রকৃত সার্থকতা।”

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়ায় কিছু দেখলে যাচাই-বাছাই করার অনুরোধ রইলো। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের দুই পকেট হারামমুক্ত। কেউ যদি আইনগতভাবে কোনো অনিয়ম প্রমাণ করতে পারেন, তাহলে প্রশাসনকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। তবে অন্যায়ভাবে যেন কারও প্রতি জুলুম না করা হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি বলেন, “বাউফলের রাস্তাঘাট উন্নয়নের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে কেউ কেউ জনপ্রতিনিধির নাম ব্যবহার করে দুর্নীতির চেষ্টা করছেন। রাস্তা ও প্রকল্পের কাজে অনিয়ম করে কমিশন খাওয়া হচ্ছে। প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে প্রকল্পের অর্থ আত্মসাতের চেষ্টাও চলছে।”

তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার দুর্নীতির কারণে টিকে থাকতে পারেনি। আজও যদি কেউ একইভাবে দুর্নীতি ও অন্যায় করেন, তাহলে তাদেরও একই পরিণতি হবে।”

বগা সেতু প্রসঙ্গে তিনি বলেন, “বগা সেতু বাস্তবায়নের জন্য আমরা সরকারদলীয় মন্ত্রীকে আনার চেষ্টা করেছি। ব্যক্তি ও দলীয় স্বার্থের কারণে কিছু ক্ষেত্রে উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার বগা সেতু বাস্তবায়ন করবে বলে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, “পটুয়াখালী থেকে আদাবাড়িয়া সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। এছাড়া বাউফলের গুরুত্বপূর্ণ পয়েন্ট গোলাবাড়ি মোড়ে যানজট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।”

খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “কেউ যেন খাল খননের কাজে এক পয়সাও দুর্নীতি করতে না পারে সেদিকে সবাইকে নজর রাখতে হবে। কোথাও অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, সাতটি শহীদ পরিবারের প্রত্যেককে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ লিটার তেল, ৫ কেজি চিনি, ৫ কেজি পিয়াজ, ১ কেজি রসুন এবং এক হাজার টাকা করে ঈদ উপহার প্রদান করা হয়েছে।মোহাম্মদ জাফর ইকবাল, বাউফল প্রতিনিধি পটুয়াখালী। ২৬-০৫-২৬.








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]