রবিবার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


রাঙ্গুনিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধ: ‘জমিদারের’ লাথিতে ফল বিক্রেতার মৃত্যু
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৩০)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দোকান ভাড়া নিয়ে কথাকাটাকাটির জেরে আবদুল হালিমের ছেলে জমিদার সুমনের সজোরে দেওয়া এক লাথিতে আবুল কাসেম ওরফে নেতা কাসেম (৫৫) নামের এক ফল বিক্রেতার নির্মম মৃত্যু হয়েছে। গতকাল ২২ মে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবুল কাসেম স্থানীয় একজন সুপরিচিত ফল ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়াস্থ চন্দ্রঘোনা দোভাষী বাজারের আবদুল হালিম মার্কেটের ‘রাজ্জাক ফার্নিচার মার্ট’-এর সামনে দোকান ভাড়া ও পাওনা টাকাকে কেন্দ্র করে জমিদার সুমনের সাথে ফল বিক্রেতা আবুল কাসেমের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, "কথাকাটাকাটির এক পর্যায়ে জমিদার সুমন চরম উত্তেজিত হয়ে ফল বিক্রেতা কাসেমের শরীরের স্পর্শকাতর অঙ্গে (অণ্ডকোষে) সজোরে লাথি মারেন। লাথি খাওয়ার সাথে সাথেই কাসেম মাটিতে লুটিয়ে পড়েন এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকেন।"

তাৎক্ষণিকভাবে উপস্থিত আশেপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যাওয়ার রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছেলে কান্নায় ভেঙে পড়ে বলেন, "আমার বাবা ওই মার্কেটে ব্যবসা করতেন। দোকান ভাড়া বাবদ জমিদারের কাছে আমাদের কিছু পাওনা টাকা ছিল। বাবা সেই পাওনা টাকা চাওয়াতেই জমিদার সুমন ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে নির্মমভাবে আঘাত করে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ফাঁসি চাই।"

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস সিকদার বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন অসহায় রোগাটে ফল বিক্রেতাকে এভাবে পিটিয়ে ও লাথি মেরে হত্যা করা অত্যন্ত বর্বরোচিত এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত মূল হোতা জমিদার সুমনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।"

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রাঙ্গুনিয়া থানার সেকেন্ড অফিসার মোস্তাফা জানান, "সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জমিদার সুমন পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।"








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]