বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বাংলাদেশ ফুটবল লিগ
জয় দিয়েই মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:৪৭ পিএম   (ভিজিট : )
লক্ষ্য আগেই ছুঁয়েছে বসুন্ধরা কিংস। সর্বশেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে বাংলাদেশ ফুটবল লিগে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়ে। লিগের শেষ ম্যাচকে তাই নিয়মরক্ষার বলা যেতে পারে!

নিয়মরক্ষার হলেও ছাড় দেয়নি বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে ফকিরেরপুলকে উড়িয়ে জয়ে মৌসুমের সমাপ্তি টানল বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় আগেই অবনমন নিশ্চিত হওয়া ফকিরেরপুলকে ৪-১ গোলে হারিয়েছে লিগ চ্যাম্পিয়নরা। চ্যাম্পিয়ন হওয়ার দিন না পারলেও আজ ট্রফি নিয়ে উদযাপনের আনুষ্ঠানিকতাও সেরেছেন দরিয়েলতন গোমেজ-তপু বর্মনরা।

সবমিলিয়ে এবার ট্রেবল জিতেছে বসুন্ধরা। অন্য দুটি শিরোপা হচ্ছে ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপের।  
প্রতিপক্ষের জালে গোলোৎসবের আগে অবশ্য ম্যাচে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা। ২৮ মিনিটে ফকিরেরপুলকে লিড এনে দেন বেন ইব্রাহিম।

সতীর্থ মোস্তফা খারাবার দুর্দান্ত এক পাস ধরে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে শরীরের নাচনে বোকা বানিয়ে ফাঁকা জালে বল পাঠান ইব্রাহিম।

সমতায় ফিরতে অবশ্য খুব বেশি সময় নেয়নি বসুন্ধরা। ম্যাচের ৩৬ মিনিটে দলকে সমতায় ফেরান দরিয়েলতন গোমেজ। পুরো মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা দরিয়েলতনের এটি ১৯তম গোল। সোহেল রানার ফ্রি কিক থেকে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

পরে আরও একটি গোল করেছেন দরিয়েলতন। ৭৪ মিনিটে করা তার গোলটি ছিল প্রতিপক্ষের জালে বসুন্ধরার শেষ পেরেক। রাকিবের পাস থেকে সহজে গোলটি করেন তিনি। এর আগে ৬২ মিনিটের গোলটি যদি শাহরিয়ার ইমনের শরীরে না লাগতো তাহলে হ্যাটট্রিকটাও পেতে দরিয়েলতন। সতীর্থ মজিবুর রহমান জনির সঙ্গে প্রতিপক্ষের বক্সে দেওয়া-নেওয়া করে গোলে শট নিয়েছিলেন দরিয়েলতন। তার শট জালেও জড়ায়। কিন্তু গোল লাইন অতিক্রম করার সময় ইমনের শরীরে লাগায় গোলটি আর নিজের হয় না দরিয়েলতনের। গোলের মালিক হন ইমন। 

এর আগে প্রথমার্ধের ৩৯ মিনিটে বসুন্ধরাকে ২-১ ব্যবধান এনে দেন জনি। বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোলটি করার পর জার্সিও খুলে ফেলেন তিনি। ঠিক যেমনটা করেছিলেন ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক করা তারই সতীর্থ দরিয়েলতন। এই উদযাপনের মাঝেই দুজনের খুনসুটিও দেখা গেল। মজার ছলে জনিকে লাথি-ঘুষি দিচ্ছিলেন দরিয়েলতন।

সবমিলিয়ে এ জয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে মৌসুম শেষ করল বসুন্ধরা কিংস। সমান ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আবাহনী। আকাশি-নীলরা আজ ৪-০ গোলে আরামবাগকে উড়িয়ে দিয়েছে।

দিনের অন্য ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সাদা-কালোরা। আর বাকি দুই ম্যাচ ড্র হয়েছে। পিডব্লিউডির সঙ্গে ফর্টিস ২-২ গোলে শেষ করলেও রহমতগঞ্জ-পুলিশের ম্যাচে কোনো গোলই হয়নি। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]