শনিবার ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


দেশ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই : আমিন সরকার
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:১১ পিএম  (ভিজিট : ৩৫)
দেশ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই, আপনার শিশু আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর। তাই অভিভাবক সম্মানীত মা'দের উদ্দেশ্যে বলছি আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার তদারকি করবেন। আগামী দিনে তারাই সুফল বয়ে আনবে।

আজ শনিবার (১৫ মে) ত্রিশালে এ্যাকটিভ মডেল স্কুলের  বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ত্রিশাল পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন সরকার এ কথা গুলো বলেন।

এ্যাকটিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও আব্দুস সাত্তার মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, বীরমুক্তিযোদ্ধা সামছুদ্দিন, স্কুল প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান, শহীদ সুবুর স্কুলের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন, মামুনুর রশিদ প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]