রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


কক্সবাজারের শালিক রেস্টুরেন্টের মালিক নাছিরের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ম্যানেজারের
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৫২ পিএম  (ভিজিট : ৮১)
কক্সবাজারের শালিক রেস্টুরেন্টের মালিক নাছির উদ্দিন ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে রেস্টুরেন্টের ম্যানেজার ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মুজিবুর রহমান স্বাধীনকে অপহরণ করে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। 

অপহরণের তিনদিন পর মুক্তি পেয়ে সোমবার (১১ মে) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভুক্তভোগী মুজিবুর রহমান স্বাধীন।

তিনি অভিযোগ করে বলেন, গত ৮ মে রাতে ব্যবসায়িক কাজের কথা বলে নাছির উদ্দিনের নির্দেশে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন কৌশলে বিমান যোগে তাকে ঢাকায় নিয়ে যায়। পরে ঢাকার তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় নাছির উদ্দিনের ভাড়া বাসার একটি ফ্ল্যাটে নিয়ে জিম্মি করে  রাখে। এক পর্যায়ে তার উপর চালানো হয় অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। মারধর করে ব্ল্যাকমেইলের উদ্দেশ্য জোরপুর্বক ১০/১২টি নেগেটিভ ভিড়িও আদায় করে। এমনকি জিন্মি রাখার এক পর্যায়ে তার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নেয় নাছির ও সাজ্জাদের নেতৃত্বে থাকা চক্রটি।  ভুক্তভোগীর বাড়ি থেকে গভীর রাতে ভিকটিমের নিজ নামীয় চেক বই, গাড়ীর যাবতীয় কাগজপত্রও নিয়ে আসেন রেস্টুরেন্টের এজিএম ইব্রাহিম। এ নিয়ে কক্সবাজারে স্থানীয় গণমাধ্যমে ঘটনার ব্যাপারে সংবাদ প্রকাশের পর মুজিবুর রহমানকে ছেড়ে দেয় অভিযুক্তরা।

সোমবার রাতে ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছার পর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান, ভুক্তভোগী মুজিবুর রহমান।

এদিকে, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মুজিবুর রহমান স্বাধীনকে অমানুষিক নির্যাতনের ঘটনায় জড়িত বির্তকিত ব্যবসায়ী নাসির ও ছাত্রলীগ নেতা সাজ্জাদকে গ্রেফতারের দাবী জানিয়েছেন মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বিকালে কলাতলি ডলফিন মোড়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে আয়োজিত মানববন্ধনে দ্রুত নাসিরকে গ্রেফতারের দাবী করেন শিক্ষার্থীরা।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]