রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


ফরিদপুরে ৮ম শ্রেণিপড়ুয়া স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৩৪ এএম  (ভিজিট : ১৮)
ফরিদপুরের সদরপুর উপজেলায় ৮ম শ্রেণিপড়ুয়া এক স্কুলছাত্রীকে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই ছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের ওই স্কুলছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কয়েক যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

অভিযোগে বলা হয়, নির্যাতনের পর অসুস্থ অবস্থায় মেয়েটিকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা রাতেই তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়। ভুক্তভোগী স্কুলছাত্রীর এক স্বজন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে বাড়িতে আমার দুই ভাগনি ছিল। ওর মা ও অন্যরা বাড়িতে ছিল না। দুই ভাগনি দুই রুমে ছিল। 

রাত ১টার দিকে প্রতিবেশী এক যুবক জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে আরও কয়েক যুবক ঘরে প্রবেশ করে। এরপর জোরপূর্বক আমার ভাগনিকে তারা তুলে নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়। যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভাগনিকে অসুস্থ অবস্থায় বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়।’

ওই স্বজন আরও বলেন, ‘যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কয়েকজনকে আমার ভাগনি চিনেছে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]