রবিবার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৩:৩১ পিএম  (ভিজিট : ৪৮)
বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্যবাহী বৈশাখী সংস্কৃতি বাঙালির ইতিহাস ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ—এমনটাই মন্তব্য করেছেন গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান। তিনি বলেন, বাংলা সংস্কৃতির বিকাশে বৈশাখ সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

১৮ এপ্রিল রাজধানীতে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ ও সমীকরণ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত 'বাংলা নববর্ষ ঐতিহ্যের অংশ' শীর্ষক আলোচনা সভা ও আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৬ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সংবাদ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান (মাকসুদ)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা সৈয়দ শুভ্র। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলিসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় গুণীজনদের হাতে “আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৬” তুলে দেওয়া হয়।

বক্তারা এ ধরনের আয়োজনকে সমাজে ইতিবাচক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]