রবিবার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

টেকনাফ বিদেশি পিস্তল উদ্ধার, আটক-৩
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৪৫)
কক্সবাজারের টেকনাফে একটি সিএনজি অটোরিকশি তল্লাশি করে বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশিতে তল্লাশি চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রীদের মধ্যে মোহাম্মদ নবী (৪০) নামের এক ব্যক্তির পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এ ঘটনায় নুরুল আমিন (২৯) ও মো. শাহজাহান (৪৫) নামে আরও দুজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মোহাম্মদ নবী কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ (ই) ব্লক-৩৯ এর বাসিন্দা বলে এবং অন্য দুইজন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন, উদ্ধার হওয়া পিস্তলটি জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]