রবিবার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


রামুতে একবৃদ্ধকে জবাই করে হত্যা, আটক-১
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৫৩)
কক্সবাজারের রামুতে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে কালু বড়ুয়া (৬৫) নামে এক বৃদ্ধকে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল পাঁচটার দিকে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে পূজার জন্য ফুল তুলতে বাড়ির বাইরে বের হন কালু বড়ুয়া। ঠিক সেই সময় এলাকায় তাণ্ডব চালাতে দেখা যায় টাম্বু বড়ুয়া (প্রকাশ টাবু) নামের এক ব্যক্তিকে। হাতে ধারালো দা নিয়ে তিনি বাড়িঘর ও দোকানের সামনে ভাঙচুর করছিলেন। এমন পরিস্থিতিতে এগিয়ে গিয়ে কারণ জানতে চাইলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কোনো ধরনের কথা না বলেই টাম্বু বড়ুয়া কালু বড়ুয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে নির্মমভাবে তাকে মাটিতে ফেলে বুকের ওপর বসে গলায় দা চালিয়ে জবাই করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। এই নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত টাম্বু বড়ুয়া নিজেই একটি ছুরি হাতে আত্মসমর্পণ করেন। 

তবে স্থানীয়দের দাবি, তার হাতে থাকা ছুরিটি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র নয়। তাদের ধারণা, প্রকৃত অস্ত্রটি আড়াল করার চেষ্টা করা হয়েছে।

নিহতের ছেলে অসিম বড়ুয়া অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। টাম্বু বড়ুয়ার সঙ্গে তাদের পরিবারের আগে কোনো বিরোধ ছিল না। তাই ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ করছেন সকলে।

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানিয়েছেন, অভিযুক্ত টাম্বু বড়ুয়াকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]