রবিবার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:

প্রাইভেটকারের তেলের ট্যাংকের ভিতর থেকে ৪২ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৩
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৬২)
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী এলাকায় একটি প্রাইভেটকারের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের উত্তরপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ শরিফ (২২), কক্সবাজার সদর উপজেলার সমিতিপাড়া এলাকার বাসিন্দা মোসা. বিউটি (২৭) ও মোসা. মাহিম (১৯)।

শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি জানায়, ভোর ৪টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়িটির তেলের ট্যাংকের ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো ২১টি পোটলা পাওয়া যায়। পোটলাগুলো খুলে প্রায় ৪২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পাশাপাশি তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]