বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : )
ভিয়েতনামের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল। প্রথমার্ধেই তিন গোল হজম করে তারা। তবে বিরতির পর রক্ষণে জোর দিয়ে গোলপোস্ট অক্ষত রেখেছিল হামজা চৌধুরীরা। যে কারণে ভিয়েতনাম আর ব্যবধান বাড়াতে পারেনি। ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।

৮ মিনিটে সেট পিস থেকে ভিয়েতনাম গোলমুখ খোলে। সতীর্থের কাছ থেকে বল পেয়ে জাল কাঁপান তুয়ান হাই। এর ৯ মিনিট পর ব্যবধান বাড়তে দেননি মেহেদী হাসান শ্রাবণ। এনগুয়েন হোয়াংয়ের ভলি রুখে দেন বাংলাদেশি কিপার।

তবে ১৮তম মিনিটে আরেকটি সেট পিস থেকে গোল আদায় করে ভিয়েতনাম। শ্রাবণকে পরাস্ত করেন দো দুই মাহন। বিরতির আগে আরেকটি গোল হজম করে বাংলাদেশ।

৩৮ মিনিটে এনগুয়েইন হাই লং বক্সে বল নিয়ে ঢুকে পড়েন। তারপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডানদিক দিয়ে নিচু শটে স্কোর ৩-০ করেন।

প্রথমার্ধে ৪-৩-৩ এ খেলা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ফরমেশনে পরিবর্তন আনে। ৫-৩-২ ফরমেশনে খেলে ভিয়েতনামকে রুখে দেয় তারা।

বিরতির পর ফিরে সাত মিনিট পার হতেই শ্রাবণকে একা পেয়েছিলেন রাফায়েলসন। বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় পেছনে ফিরে তা ঠেকিয়ে দিলে কর্নার হয়। 

৬০ মিনিটে বাংলাদেশ শট নিয়েছিল লক্ষ্যে। বিরতির পর বদলি নামা শাহরিয়ার ইমনের শট ব্লক করে স্বাগতিকরা। ৯ মিনিট পর হামজার একটি পাস কেড়ে নিয়ে শট নেন খুয়াত ফন খাং। কিন্তু বল লাগে বারে। কয়েক সেকেন্ড পর ভিয়েতনামের এই খেলোয়াড় শ্রাবণকে একা পেলেও শট নিতে ব্যর্থ হন।

৭৭ মিনিটে শেষ মুহূর্তে তপু জুনিয়র ব্লক করে ফেরান রাফায়েলকে। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফুটবলারকে আবার গোলবঞ্চিত করে বাংলাদেশ। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তার শট একটুর জন্য জালে জড়ায়নি। চার মিনিট পর দো হোয়াংয়ের একটি শট গোলবারে লাগলে চতুর্থ গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তাতে দুই বছর আগে লেবাননের কাছে ৪-০ গোলে হারের পুনরাবৃত্তি দেখতে হয়নি বাংলাদেশকে।

চার দিনের মধ্যে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

হামজা চৌধুরীসহ ৫ প্রবাসী ফুটবলারকে নিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। হামজা ছাড়াও একাদশে জায়গা পাওয়া প্রবাসী ফুটবলাররা হলেন— সামিত সোম, জায়ান আহমেদ, তারিক কাজী ও ফাহমিদুল ইসলাম।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

সেই বৃদ্ধার ছেলে যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ সচল রাখার বিকল্প নেই: রাঙ্গুনিয়ায় আন্তঃস্কুল ক্রিকেটের ফাইনালে হুমাম কাদের চৌধুরী এমপি
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান
বাগেরহাটে ইটবোঝাই ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২
শেষ হলো সাড়ে ছয় শতকের ঐতিহ্য! খানজাহান আলী (রহ.) মাজার দিঘি থেকে সরানো হলো শেষ কুমির
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
‎ফরিদপুরের সালথায় ৮ বিঘা সমতল জমিতে প্রথমবারের মতো বাণিজ্যিক আনারস চাষ-৮০ লাখ টাকা আয়ের আশা
ভালুকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী পালন
সখিপুরে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী
হজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]