সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
 
শিরোনাম:
● বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সহ-সভাপতি রিমন মাহফুজ ও জসিম      ● স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি      ● ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী      ● প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক      ● রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের আরও সক্রিয় ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী      ● ৭ নভেম্বরের শোভাযাত্রায় পায়ে হেঁটে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● পোশাকশিল্পে উসকানি ও অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      


পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম  (ভিজিট : ৫৯)
দীর্ঘদিন ভারতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্ব দেওয়ার পর অবশেষে সব ধরনের ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন হারমানপ্রীত কৌর। অধিনায়কত্ব ছাড়লেও ভারতের জাতীয় দলের জার্সিতে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে নিজের খেলা চালিয়ে যাবেন বলে নিশ্চিত করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার।

হাংঝুতে ভারতের নারী ক্রিকেট দলকে টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের স্বর্ণপদক জেতানোর মাত্র কয়েক দিন পরই এই চমকপ্রদ সিদ্ধান্ত সামনে এলো। গুয়াহাটিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) গুরুত্বপূর্ণ একটি পর্যালোচনা বৈঠকের পরপরই নেতৃত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

২০১৬ সালে ভারতীয় নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হারমানপ্রীত। দীর্ঘ এক দশক তিনি সফলতার সঙ্গে এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেন। পরবর্তীতে ২০২২ সালে তাকে একদিনের আন্তর্জাতিক (ওডিআই) দলের দায়িত্ব দেওয়া হয় এবং ২০২৩ সাল থেকে টেস্টসহ সব ফরম্যাটের প্রধান অধিনায়কের পদ সামলে আসছিলেন তিনি। তার অধিনায়কত্বেই গত বছরের নভেম্বরে ইতিহাসে প্রথমবারের মতো ওডিআই বিশ্বকাপ ট্রফি জিতেছিল ভারতের মেয়েরা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি দীর্ঘ আবেগঘন বার্তার মাধ্যমে দায়িত্ব ছাড়ার কথা জানান এই বর্ষীয়ান ক্রিকেটার। হারমানপ্রীত লেখেন, ‘আজ আমি সব ফরম্যাটে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। এটি মোটেই সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। এই যাত্রার সঙ্গে জড়িয়ে আছে বছরের পর বছর জমে থাকা স্মৃতি, আবেগ, ত্যাগ এবং এমন কিছু মুহূর্ত যা জীবনের বাকিটা সময় আমার সঙ্গে থেকে যাবে।’

জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি আরো যোগ করেন, ‘এখন আমি কেবল খেলার প্রতি ভালোবাসার টানে আবারও মুক্ত মনে মাঠে নামতে প্রস্তুত। অধিনায়কত্ব শেষ হলো, তবে ক্রিকেটের যাত্রা এখনও অব্যাহত।’ 








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: মাহফুজুর রহমান রিমন
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]