বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


৪ বছর পর দলে ফিরলেন ভুবনেশ্বর কুমার
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম  (ভিজিট : ৬)
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। চার বছর পর ভারতীয় দলে ডাক পেলেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।

মঙ্গলবার নিউজিল্যান্ড সফরের জন্য ভারত ও ভারত ‘এ’ দল ঘোষণা করেছে নির্বাচক কমিটি। অন্যদিকে ভারত ‘এ’ দল নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ খেলবে।

এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ভারতের শেষ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছিলেন এই পেস তারকা। চারবছর আবার স্কোয়াডে জায়গা পেলেন তিনি।
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে স্বরূপে ফিরে এসেছেন ভুবনেশ্বর। যেখানে ৩১ ম্যাচে ২২.৫৫ গড়ে ও ৮.৫২ ইকোনমি রেটে ৪৫ উইকেট ফ্র্যাঞ্চাইজিটিকে ২০২৫ এবং ২০২৬ সালে টানা দুটি শিরোপা জিততে সাহায্য করেছে তিনি।

এই ‘সুইং কিং’ ভারতের হয়ে ৮৭টি টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ২৩.১০ গড়ে ৯০টি উইকেট নিয়েছেন। এই ফরম্যাটে দুটি পাঁচ উইকেট ও তিনটি চার উইকেট শিকার করেছেন।

২২শে অক্টোবর থেকে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে এই সফর শুরু হবে। এরপর পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় টেস্ট তারকা যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর এবং কেএল রাহুল ভারত ‘এ’ দলে রয়েছেন। 

১৯শে নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ২৪শে অক্টোবর থেকে ১০ই নভেম্বর পর্যন্ত এই একদিনের ম্যাচগুলো খেলা হবে।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), বৈভব সূর্যবংশী, ইশান কিষাণ (উইকেটকিপার), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, নমন ধীর, প্রিন্স যাদব, মায়াঙ্ক সিং, ময়ঙ্ক কুমার, অরণ্য কুমার, প্রিন্স যাদব চক্রবর্তী, কুলদীপ যাদব।
 
ভারতের ‘এ’ দলের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কল, রবিচন্দ্রন স্মরণ, ঋষভ পান্ত* (উইকেটকিপার), ধ্রুব জুরেল (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, আকিব নবী, আকাশ দীপ, আনশুল কাম্বোজ, মানব সুথার, মুকেশ কুমার, শশষ কুমার, সুদ্ধার, মুকেশ চৌধুরী।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]