প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:০০ পিএম
(ভিজিট : ১৫)
স্বপ্ন ছিল সোনা জয়। কিন্তু দিন শেষে কোনোটাই জোটেনি বাংলাদেশের কপালে।
আজ ব্রোঞ্জ জয়ের শেষ আশাটুকুও শেষ হয়েছে শ্রীলঙ্কার কাছে হেরে। ৬৩ রানের হারটি আবার হয়েছে বাজেভাবে।
শক্তি-সামর্থ্যের দিক থেকে অনেকটা দ্বিতীয় সারির দল ছিল শ্রীলঙ্কা। বিপরীতে জাতীয় দল ছিল বাংলাদেশ।
এমন হারের পর তাই সমালোচনার ঝড় বইছে সামাজিক মাধ্যমে। সমর্থকরা যে হতাশ হয়েছে তা ভালোই বুঝতে পেরেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাই দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
শ্রীলঙ্কার কাছে বাজে হার নিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘সত্যিকার অর্থে আমরা দেশবাসীর কাছে লজ্জিত।
কোচ হিসেবেও মনে করি, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারিনি। খুবই হতাশাজনক এবং পুরো দেশবাসীর কাছে আমরা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’
লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে সালাউদ্দিন বলেছেন, ‘মুস্তাফিজ আসলে অনেক দিন ধরে ইনজুরিতে ছিল। গত ১০ বছরে সেরা খেলোয়াড়দের একজন সে।
খেলার মধ্যে নতুন কোনো ইন্সট্রাকশন পাঠানো হয় না। বিশেষ করে সে ডেডওভার স্পেশালিস্ট। ফলে তার ওপর আমাদের ভরসা রাখতেই হবে। সব সময় বলব- তারা দেশের জন্য লড়ে। তারা ব্যর্থ হয়েছে, সেটা নিয়ে আমরা অবশ্যই লজ্জিত। সত্যি বলতে আমরা দল হিসেবে ভালো পারফর্ম করিনি।’