বুধবার ● ৭ অক্টোবর ২০২৬ ● ২২ আশ্বিন ১৪৩৩
 
শিরোনাম:


মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না: শেখ মেহেদী
প্রকাশ: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৮:৪৩ পিএম  (ভিজিট : ৯২)
আজ শনিবার সারাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দেশের সাধারণ জনগণের মতো ক্রিকেটাররাও ঈদ পালন করেছেন। এমনকি ক্রিকেট মাঠে ব্যস্ততা না থাকায় সবাই ঈদ পালন করেছেন নিজ নিজ গ্রাম কিংবা শহরে।

শেখ মেহেদী হাসানও ঈদ পালন করেছেন নিজ শহর খুলনাতে। তবে ঈদের দিনেও যেন তার মনে রয়েছে খারাপ লাগা। কেননা গেল মাসে অসুস্থ থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন শেখ মেহেদীর মা। পরে বিসিএল খেলা থাকাকালে মেহেদী ছিলেন বগুড়াতে।

পরে সেই বগুড়া থেকেই পৌঁছান খুলনাতে। আজ ঈদের দিনে তাই মা না থাকা একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে মেহেদী লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক।’

‘পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা। জীবনে প্রথম মা ছাড়া ঈদ। আসলে মা ছাড়া ঈদ কখনো পরিপূর্ণ হয় না। মা থাকলে ঈদ আরো ১০০০ গুণ বেশি আনন্দ বেড়ে যায়।’








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]