শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


আন্তর্জাতিক নারী দিবসে স্মার্ট উদ্যোক্তা ফোরামের আলোচনা সভা ও সম্মাননা প্রদান
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম  (ভিজিট : ৮৪২)
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্মার্ট উদ্যোক্তা ফোরামের উদ্যোগে “অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহণ” শীর্ষক এক আলোচনা সভা এবং উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান অনুষ্ঠান গত ৯ মার্চ, রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্মার্ট উদ্যোক্তা ফোরামের সভাপতি কামার আফজা লিজার সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী সৌখিন আজিজের সঞ্চালনায় 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান মাকসুদ, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বিশেষ পুলিশ সুপার (সিআইডি) শম্পা ইয়াসমিন, ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আমান উল্লাহ, উপার্জন মার্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুর নূর মোঃ ইয়াহিয়া, স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজা শিউলি।

অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর ক্রমবর্ধমান অবদান এবং নারী নির্যাতন প্রতিরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তারা বলেন, বর্তমান সময়ে নারীরা সমাজ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও নানা ধরনের সহিংসতা ও বৈষম্যের শিকার হচ্ছেন। নারীর নিরাপত্তা, সম্মান ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলেই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন প্রকৃত অর্থে সফল হবে। এসময় 'ফ্যামিলি কার্ড পাবেন, পরিবারের নারী প্রধান' প্রধানমন্ত্রী তারেক রহমানের যুগোপযোগী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এতে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ বাড়লো।

আলোচনা শেষে সমাজ ও অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন নারীকে “উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড–২০২৬” প্রদান করা হয়।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]