সোমবার ৩ আগস্ট ২০২৬ ১৯ শ্রাবণ ১৪৩৩
 
শিরোনাম:


গাজীপুর-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি প্রার্থী একেএম ফজলুল হক মিলন
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩১ পিএম  (ভিজিট : ১৫৫)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পুবাইল আংশিক ও বাড়িয়া ইউনিয়ন) আসনে বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন একেএম ফজলুল হক মিলন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ জন। ১২৫টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বৈধ ভোট পড়েছে ২ লাখ ২৫ হাজার ৫৫২টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ৩৭৭টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ২৯ হাজার ৯২৯টি, যা মোট ভোটারের ৬৪.৮৩ শতাংশ।
চূড়ান্ত বেসরকারি ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে একেএম ফজলুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।

অন্যদিকে, জনতার দলের মো. আজম খান পেয়েছেন ৬ হাজার ৫৯২ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গাজী আতাউর রহমান পেয়েছেন ৪ হাজার ৪১১ ভোট এবং জাতীয় পার্টি-এর প্রার্থী ডা. মো. সফিউদ্দিন সরকার পেয়েছেন ১ হাজার ৪৯৭ ভোট। এছাড়া অপর দুই প্রার্থী হাজার ভোটের কোটা অতিক্রম করতে পারেননি।
নির্বাচন কর্মকর্তারা জানান, এ আসনে কোনো ভোটকেন্দ্র স্থগিত বা বন্ধ ঘোষণা করা হয়নি। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের তত্ত্বাবধানে ফলাফল প্রস্তুত করে তা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়।

শনিবার সরকারি প্রজ্ঞাপন জারি হওয়ার মাধ্যমে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য হিসেবে একেএম ফজলুল হক মিলনের বিজয় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।








আরও খবর


Loading...
Loading...
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (২১ তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]