সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


বিপিএল লুকে তানজিন তিশা!
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৩২ এএম   (ভিজিট : )
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের পর্দা উঠেছে জমকালো আয়োজনের মধ্য দিয়ে। গত ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচের পর উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। তবে পারফরম্যান্সের চেয়েও বর্তমানে আলোচনায় তার ‘বিপিএল লুক’ এবং নেটিজেনদের সমালোচনা। 

রোববার রাতে সামাজিক মাধ্যমে নিজের সেই বিশেষ লুকের একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে তাকে দেখা যায়, রুপালি চুমকি বসানো গ্লিটারি টপস, আর নিয়ন রঙের কার্গো স্টাইলের প্যান্ট। গলায় ছিল পাথরের ভারী নেকলেস এবং কানে ছোট ছোট টপ ইয়ারিংস। এছাড়াও চোখের কোণে স্টোনের ব্যবহার তার লুকে আনে বাড়তি চাকচিক্য। পায়ে ছিল অফ-হোয়াইট রঙের হিলের স্নিকার বুট। তবে তার অধিকাংশ ছবিতেই একটু ভিন্নধর্মী ভঙ্গিতে বসে পোজ দিতে দেখা গেছে।

তিশার এই নতুন লুক অধিকাংশেরই মন জয় করতে পারেনি, ফলে সমালোচনা ও কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী; যার কারণ তার পোশাকের অতিরিক্ত চাকচিক্য ও বসার ভঙ্গি। মন্তব্যঘরে একজন লিখেছেন, ‘আমি তো প্রথমে আপনাকেই বিপিএলের ট্রফি মনে করেছিলাম!’ আবার কেউ কেউ তার ফ্যাশন সেন্স নিয়ে প্রশ্ন তুলে ‘ছাপরি’ বা ‘যাত্রাপালার নায়িকা’ বলেও কটাক্ষ করেছেন।

লুকের পাশাপাশি আরও একটি গুঞ্জন তিশার পিছু ছাড়ছে না। শোনা যাচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠানের দিন তাকে নাকি শুরুতে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। কমেন্ট বক্সে নেটিজেনরা সেই বিষয়টি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি। যদিও এসব কোনো মন্তব্যের উত্তর দেননি তানজিন তিশা। তবে তিশার অনেক ভক্ত তার প্রশংসাও করেছেন; বিশেষ করে বিপিএল-এর মঞ্চে তার নৃত্য পরিবেশন করে গ্যালারির দর্শকদের বিনোদন দিয়েছেন বলে। 








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]