সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


‘জওয়ান’কে ছাপিয়ে বক্স অফিসে ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ পিএম   (ভিজিট : )
বছরের শেষ প্রান্তে এসে বক্স অফিসে নতুন মাইলফলক গড়েছে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। মুক্তির পর থেকেই দর্শক আগ্রহ আর আয়-দু’দিকেই চমক দেখিয়ে চলেছে রণবীর সিং ও অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা। চতুর্থ সপ্তাহেও বক্স অফিসে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

চতুর্থ শনিবারে এসে ‘ধুরন্ধর’ যে পরিমাণ ব্যবসা করেছে, তা দেখে কার্যত অবাক সিনেবিশ্লেষকরা। এদিন সিনেমাটি আয় করেছে ১১ দশমিক ২৫ কোটি রুপি। এর ফলে মোট আয় পৌঁছেছে ৬২২ কোটিতে, যা দিয়ে শাহরুখ খানের সুপারহিট ‘জওয়ান’সিনেমাকেও ছাড়িয়ে গেছে এটি।

চতুর্থ সপ্তাহের শনিবারে এর আগে সর্বোচ্চ আয় করেছিল ‘ছাবা’সিনেমাটি। সেই সিনেমা সেদিন আয় করেছিল ৫ দশমিক ৭৫ কোটি রুপি। কিন্তু সেই রেকর্ড এবার ভেঙে দিল ‘ধুরন্ধর’। যদিও তৃতীয় সপ্তাহের তুলনায় আয় কিছুটা কমেছে, তবুও প্রায় ৩০ শতাংশ বেশি ব্যবসা করাটা রীতিমতো বিস্ময়কর বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।

গত ৫ ডিসেম্বর আইনি জটিলতা ও বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুরন্ধর’। তবে মুক্তির পর থেকেই দর্শকের সাড়া আর বক্স অফিসের সাফল্যে সব বাধা ছাপিয়ে গেছে সিনেমাটি। কয়েক সপ্তাহ ধরে ‘ধুরন্ধর’ জ্বরে কাবু গোটা দেশ, পাশাপাশি বিদেশের বাজারেও দাপট দেখাচ্ছে এই সিনেমা।

বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত ৬৬৯ কোটি রুপি আয় করেছে ‘ধুরন্ধর’। আর বিশ্বজুড়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১,০০৬ দশমিক ৭ কোটি রুপিতে। মাত্র ২১ দিনেই হাজার কোটির গণ্ডি ছুঁয়ে ২০২৫ সালের বক্স অফিস তালিকায় শীর্ষস্থান দখল করেছে রণবীর সিং অভিনীত এই সিনেমা।

এর আগে ‘ছাবা’ যেখানে ৮০০ কোটিতে থেমেছিল এবং ‘সাইয়ারা’র যাত্রা শেষ হয়েছিল ৫৮০ কোটিতে, সেখানে ‘ধুরন্ধর’ সেই সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল বলিউডে।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]