সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম:


পরীমণির আটকে থাকা সিনেমার শুটিং শুরু
প্রকাশ: রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ এএম  আপডেট: ২৮.১২.২০২৫ ১১:২৬ এএম  (ভিজিট : )
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবার শুরু হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’র কাজ। চিত্রনায়িকা পরীমণি অভিনীত এই সিনেমার বাকি অংশের শুটিং আগামী বছরের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা রাশিদ পলাশ। 

সামাজিক মাধ্যমে পরীমণির সঙ্গে একটি ছবি শেয়ার করেন নির্মাতা রাশিদ পলাশ। লেখেন, ‘এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬’। পোস্টের নিচে পরীমণি মন্তব্য করেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই নায়িকা।

নির্মাতা সূত্রে জানা যায়, ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। মাঝে পরীমণির মাতৃত্বকালীন বিরতিসহ বিভিন্ন কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব ঠিক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিং শুরু হবে।

২০২০ সালে প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে দুটি আলাদা সিনেমার কাজ শুরু হয়েছিল। এর মধ্যে প্রদীপ ঘোষের ‘বীরকন্যা প্রীতিলতা’ (তিশা অভিনীত) ২০২৩ সালে মুক্তি পেলেও রাশিদ পলাশের সিনেমাটি মাঝপথে আটকে যায়। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমণির ফার্স্ট লুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।








আরও খবর


  সর্বশেষ সংবাদ

দেশের কিংবদন্তি আপোষীহিন নেত্রীর বিদায়
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকারের সাক্ষাৎ
ভারতের এক কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামায়াতে আমির
রাষ্ট্রীয় শোক: ঢাকায় আতশবাজি-ফানুস-ডিজে পার্টি নিষিদ্ধ
ঢাকায় পাকিস্তানের স্পিকার-ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
আরো খবর ⇒


  সর্বাধিক পঠিত

গাজীপুরে ২৪ রাউন্ড গুলি, ২টি বিদেশি পিস্তলসহ একজন গ্রেফতার
স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়া
খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
খালেদা জিয়ার মৃত্যুতে মহাকালের সমাপ্তি হলো: কনকচাঁপা
খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]