মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
টেকনাফে বিএনপি নেতা হত্যাকান্ডঃ ১৬ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৮ পিএম   (ভিজিট : ২৪৭)
কক্সবাজারের টেকনাফর উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি

মো. ইউনুস সিকদার হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নিহতের স্ত্রী কোহিনুর আক্তার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলাটি করেন।

মামলার বাদী কোহিনুর আক্তারের অভিযোগ, তার স্বামী স্বামী ইউনুস সাবেক ইউপি সদস্য এবং টেকনাফ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি। গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে মো. আলম নামে এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন তিনি। বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আটকে রাখা হয় ইউনুসকে। এরপর ৭০ লাখ টাকা দাবি করা হয়। বৃহস্পতিবার সকালে ফেরত দেওয়ার কথা বললেও ইউনুসের মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নূর মামলাটি নথিভুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় ৮ জনের নাম উল্লেখ এবং ৭-৮জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। দ্রুত আইনের আওতায় আনা হবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com