মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ব্যর্থ, মাঠে বিএনপির আধিপত্য
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৩৯ পিএম   (ভিজিট : ১৯৯)
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হওয়া আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি কার্যত ব্যর্থ হয়েছে। সকাল থেকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশে আওয়ামী লীগের কোনো নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অন্যদিকে, এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের কর্মীরা সক্রিয়ভাবে উপস্থিত থেকে নিজেদের আধিপত্য জানান।

সকালে উপজেলার মোগরাপাড়া, চৌরাস্তা, কাচপুর, মেঘনাঘাট ও মদনপুর এলাকায় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা মিছিল, স্লোগান এবং অবস্থান কর্মসূচি চালান। মহাসড়কজুড়ে তাদের দৃশ্যমান উপস্থিতি নজর কাড়ে।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পরও আওয়ামী লীগ নানা অস্থিরতা সৃষ্টি করতে চায়। আজকের লকডাউন ঘোষণা তারই অংশ। কিন্তু জনগণের জানমাল রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে।

সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেন। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন।

পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে ছিল। সোনারগাঁ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের উপস্থিতি থাকলেও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
স্থানীয়রা মন্তব্য করেছেন, আমরা দেখছি বিএনপির কর্মীরা দৃঢ়ভাবে রাজপথে আছে। অন্যদিকে, আওয়ামী লীগের লকডাউন ঘোষণা মাঠে কোনো প্রভাব ফেলতে পারেনি।

উপজেলায় রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিকভাবে বজায় রাখার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকলেও, বিএনপি পক্ষের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com