মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
গাংনীতে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের গণসংযোগ ও সমাবেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ পিএম   (ভিজিট : ১৯০)
মেহেরপুর -২ (গাংনী)  আসনের বিএনপির  মনোনীত প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। আজ বিকেল চারটায় গাংনী সংসদীয় আসনের তেঁতুলবাড়িয়া ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন তিনি। বিকেলে তেঁতুলাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য শেষে বিশাল বহরের একটি গণসংযোগের বহর তেঁতুলবাড়িয়া ইউনিয়নের জনজমায়েত এলাকায় গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়,হ্যান্ডশেক ও কোলাকুলি করেন আমজাদ হোসেন। এবং ধানের শীষে ভোট চান। সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বলেন, ছাত্র বয়স  থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমি। ছাত্র জীবন থেকে ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি,যুব দলের নেতৃত্ব দিয়েছি। দীর্ঘদিন মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছি। জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি। দীর্ঘ লড়াই সংগ্রামে মেহেরপুর ও গাংনীর নির্যাতিত নিপিড়িত নেতাকর্মীদের আপদে বিপদে পাশে থেকেছি,কাছে থেকেছি। মানুষ আমাকে ভাল বেসে গাংনীর এমপি বানিয়েছিল। আমি আমার সর্বস্ব দিয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। ফ্যাসিবাদ আওয়ামী সরকারের দীর্ঘদিনের রোষানলে পড়ে অসংখ্য মিথ্যা মামলা খেটেছি। দল আমাকে মুল্যয়ন করে বিএনপি মনোনয়ন দিয়েছেন। আমিও নেতাকর্মীদের সাথে পেয়ে ধানের শীষে ভোট চাচ্ছি। মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় হবে ইনশাল্লাহ।

এসময় গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক- আসাদুজ্জামান বাবলু,সাবেক উপজেলা পারিষদ চেয়ারম্যান মোরাদ আলী,মেহেরপুর জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাড্ডুু,গাংনী পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলু,পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুরেলি আলভী, বিএনপি নেতা আবু সাদাত মো সায়ম পল্টুসহ বিএনপির নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com