মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
‘দূরে থেকেও আমরা কাছে’, মৌসুমীর জন্মদিনে ওমর সানী
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৪০ পিএম   (ভিজিট : ১২৫)
দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে মেয়ের সঙ্গে অবস্থান করছেন চিত্রনায়িকা মৌসুমী। মাঝে দেশে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। আজ এই প্রিয়দর্শিনীর জন্মদিন। গত দুই বছর ধরেই বিশেষ এই দিনটি সেখানে সেখানেই উদযাপন করছেন।

স্ত্রী দেশে না থাকায় তার জন্মদিন ঘটা করে উদযাপন করা হচ্ছে না স্বামী ওমর সানীর। এবারের জন্মদিনেও পাশে নেই মৌসুমী। দূরে থাকলেও ফেসবুকে ভালোবাসা জানাতে ভোলেননি নায়ক।

এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।’

এর আগে গত বছরও মৌসুমীর জন্মদিনে ওমর সানী ফেসবুকে জানিয়েছিলেন, ‘জন্মদিনে মৌসুমীকে পাশে না পেয়ে মন খারাপ। কিন্তু কিছু করার নেই, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব মেনে নিতে হবে।’

সে সময় যুক্তরাষ্ট্র থেকে মৌসুমী জানিয়েছিলেন, ‘দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদযাপন খুব মিস করছেন।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com