মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ ২ পৌষ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম: পূজা চেরি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ এএম   (ভিজিট : ১৫৮)
সম্প্রতি নতুন সিনেমায় যুক্ত হয়েছেন ঢালিউড নায়িকা পূজা চেরি। নিজের নতুন এ সিনেমা নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে উঠে আসে তার অভিনয় ও ব্যক্তিজীবনের কথা। পূজা বলেন, নতুন এ সিনেমাটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এ কাজটি আমি খুব সহজে পাইনি। অনেক কাঠখড় পুড়িয়েই আমি নির্বাচিত হয়েছি।

সহশিল্পী প্রসঙ্গে তিনি বলেন, নিশো ভাইয়ার সঙ্গে এটি আমার প্রথম কাজ। আমি খুব এক্সাইটেড। কারণ, তিনি অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আগে থেকেই ছিল। এ ছাড়া এ সিনেমায় চঞ্চল ভাইও রয়েছেন। যার সঙ্গে ছোটবেলায় কাজ করেছি।

নিজের বিয়ে প্রসঙ্গে নায়িকা বলেন, এখনই এসব ভাবছি না। বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ। এখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছি, তারপর বিয়ে। আপাতত সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে চাই। আমার কাছে মনে হয়, আমার এখনো অনেক কাজ করার বাকি রয়েছে। আরও অনেক দূর পাড়ি দিতে হবে। বহুদূর না গিয়ে বিয়েটা করে ফেললে মাঝপথেই তো আটকে গেলাম।

উল্লেখ্য, খানিকটা বিরতির পর নতুন সিনেমা ‘দম’-এ যুক্ত হয়েছেন পূজা চেরি। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ছবিটির জমকালো মহরত। রেদওয়ান রনির পরিচালনায় এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন আফরান নিশো ও পূজা চেরি। এ ছাড়া চঞ্চল চৌধুরীকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

সাংবাদিক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ডিআরইউ'র নিন্দা
সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
হাদিকে গুলি ‘ইন্টেলিজেন্স ফেইলিয়র’, সরকারের জবাবদিহি দাবি গোলাম পরওয়ারের
হাদির ঘটনাকে বিচ্ছিন্ন বলার পর দায়িত্বে থাকার অধিকার নেই সিইসির: নাহিদ ইসলাম
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফিল্মি কায়দায় সাংবাদিকের ওপর হামলা
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব
মাঠে ফিরেই সালাহ’র রেকর্ড, জিতল লিভারপুল-আর্সেনাল-চেলসি
ঢাকা-দিল্লি সম্পর্ক: শান্তিপূর্ণ নির্বাচন ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা
হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com